বুধবার, ০৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাগেরহাটে এক ঘরের থেকে ৩ জনের মরা দেহ উদ্ধার

মো: মুন্না শেখ মো: মুন্না শেখ
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৪:৫৯ pm
২১০
বাগেরহাটে এক ঘরের থেকে ৩ জনের মরা দেহ উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপারা ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনা ঘটেছে। নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

​নিহতরা হলেন—

​আহাত হাওলাদার (২২), পিতা: আব্দার হাওলাদার

​মনিরা বেগম (৫৫), পিতা: রশিদ শেখ

​রাশিদা বেগম (৮৫), স্বামী: মৃত রশিদ শেখ

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশগুলো গলিত অবস্থায় দেখতে পায়।

​পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরুদ্ধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। লাশগুলোতে পচন ধরায় ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি বেশ কয়েক দিন আগেই সংঘটিত হয়েছে।

​সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানটি ঘিরে রাখে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

​পুলিশ জানিয়েছে, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার নেপথ্যে থাকা রহস্য উন্মোচন ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলো কাজ শুরু করেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!