বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কসবা হাসপাতালে ২০ দিন ধরে পড়ে থাকা রহস্যময় প্রাইভেটকার, তদন্তে পুলিশ।

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১২:৩৯ am
৩০
কসবা হাসপাতালে ২০ দিন ধরে পড়ে থাকা রহস্যময় প্রাইভেটকার, তদন্তে পুলিশ।
যেভাবে পড়ে আছে প্রাইভেটকার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে একটি প্রাইভেটকার প্রায় ২০ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে একই স্থানে গাড়িটি পড়ে থাকায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের মধ্যে কৌতূহলের পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা যায়, হাসপাতাল চত্বরে অস্থায়ী মসজিদের সামনে একটি প্রাইভেটকার কভার দিয়ে সম্পূর্ণ ঢেকে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে গাড়িটি একই স্থানে থাকলেও এর মালিক বা ব্যবহারকারীর কোনো সন্ধান মেলেনি। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-গ ১২-৩৫৪০।হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে গাড়িটি হাসপাতাল প্রাঙ্গণে রাখা হয়। এরপর থেকে সেটি আর সরানো হয়নি এবং মালিকের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেননি।কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, "মঙ্গলবার (৪ আগস্ট) আমার স্টাফদের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে বিষয়টি কসবা থানাকে অবহিত করেছি।এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন,হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি মোবাইল ফোনে জানিয়েছে। গাড়িটি সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের মতে, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ভেতরে দীর্ঘদিন ধরে একটি অজ্ঞাত প্রাইভেটকার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও উদ্বেগজনক। তারা দ্রুত গাড়ির মালিক শনাক্ত করে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!