সোহেল রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জুলাই আন্দোলনের দুই শহিদের কবরে শ্রদ্ধা নিবেদন, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৫ আগস্ট) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশনায় উপজেলার পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামের শহিদ সেলিম মাস্টার এবং বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামের শহিদ রনির কবরে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, বিএনপি নেতা এম আবু তাহের, নাজমুল হক মিঠু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, যুবদল নেতা মাহদী হাসান তমাল, আবু শাহীন, আতিকুর রহমান সুজন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, মশফিকুর রহমান, রফিকুল ইসলাম, জেডএম মতিন, পীরব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মিলন, সদস্য সচিব রেজাউল ইসলাম, বিএনপি নেতা জহুরুল ইসলাম, মতিয়ার রহমান, মাসুদ আহম্মেদ, খলিলুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইনসাস আলী, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে শিবগঞ্জ উপজেলা সদরে জুলাই আন্দোলনের শহিদ মীর মুগ্ধর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
মোঃ সোহেল রানা শিবগঞ্জ বগুড়া