বুধবার, ০৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ সৌরভ হোসেন মোঃ সৌরভ হোসেন
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৮:২০ pm
মেহেন্দিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন,

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা ৫০০ আসনবিশিষ্ট মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন।আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তাদের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ রাজনৈতিক সংকট, সহিংসতা, হামলা-মামলা ও নির্যাতনের অবসানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন নয়; বরং ফ্যাসিবাদবিরোধী গণতন্ত্রকামী মানুষের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফল। তারা বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবারের আত্মত্যাগের কথাও উল্লেখ করেন।সভায় বক্তারা দেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে যেন কোনো ধরনের স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনের পুনরাবির্ভাব না ঘটে, সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৭ বছরে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!