শিবচর উপজেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানীয় বাজারে নিত্যপণ্যের কাঁচা বাজার ঘুরে দরদামের মিশ্র চিত্র দেখা গেছে। সোমবার (০৩ আগস্ট) সকালে বাজার ঘুরে দেখা যায়, কিছু পণ্যের দাম চড়া থাকলেও অধিকাংশ সবজির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। তবে ইলিশের চড়া দাম ও কাঁচা মরিচের ঊর্ধ্বগতি অস্বস্তিতে ফেলেছে সাধারণ ক্রেতাদের।
সবজি বাজার: মরিচ ও পেঁয়াজে চড়া ভাব, কমতির দিকে বাকি সবজি
বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে কাঁচা মরিচ কেজিপ্রতি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মানভেদে অন্যান্য সবজির দরদাম নিচে দেওয়া হলো:
টমেটো: ১৬০ থেকে ২০০ টাকা/কেজি
বেগুন: ১২০ থেকে ১৪০ টাকা/কেজি
গাজর: ১৪০ টাকা/কেজি
করলা: ৯০ থেকে ১০০ টাকা/কেজি
কচুর লতি ও কচুরমুখি: ৮০ থেকে ১০০ টাকা/কেজি
শসা ও বরবটি: যথাক্রমে ১০০ টাকা ও ৮০ টাকা/কেজি
পটোল, ঢেঁড়স, কাঁকরোল ও ঝিঙা: ৭০ থেকে ৮০ টাকা/কেজি
মিষ্টি কুমড়া: ৬০ টাকা/কেজি
পেঁপে: ৫০ টাকা/কেজি
আলু: ৩০ টাকা/কেজি
সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
অন্যান্য পণ্যের মধ্যে ক্যাপসিকাম ৩৫০ টাকা/কেজি, দেশি ধনেপাতা ৩০০ টাকা ও হাইব্রিড ধনেপাতা ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি পিস চালকুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং প্রতি হালি লেবু ২৫ থেকে ৩০ টাকা ও কাঁচা কলা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
শাকের বাজার:
আঁটিপ্রতি লাল শাকের দাম ১০ টাকা বেড়ে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাউ শাকের আঁটি ৫০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং কলমি ও ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীর বক্তব্য:
কাঁচাবাজারের আড়তদার মো. রানা মিয়া জানান, আগে সবজির দাম আরও বেশি ছিল, এখন আগের তুলনায় অনেকটা কমেছে। বর্তমানে শুধু কাঁচা মরিচের দাম কিছুটা বেশি। তবে আশা করছি আগামী দুই-এক দিনের মধ্যে মরিচসহ অন্যান্য পণ্যের দাম আরও কমে স্বাভাবিক হয়ে যাবে।
মাছের বাজার: সাধারণের নাগালের বাইরে ইলিশ ও নদীর মাছ
মাছের বাজারে ইলিশের আকাশচুম্বী দাম ক্রেতাদের সাধারণ ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বাজার ভেদে ইলিশের দরদাম:
১ কেজি ওজনের ইলিশ: ৩,৫০০ টাকা/কেজি
৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ: ২,২০০ থেকে ২,৫০০ টাকা/কেজি
৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশ: ১,২০০ থেকে ১,৩০০ টাকা/কেজি
এছাড়া রূপচাঁদা, বড় আকারের শোল ও নদীর বেলে মাছ কিনতে ক্রেতাদের কেজিপ্রতি গুণতে হচ্ছে এক হাজার টাকারও বেশি। দেশি কই ৯০০ থেকে ১,০০০ টাকা, বায়িং ৮০০ থেকে ১,০০০ টাকা, চিংড়ি ১,২০০ থেকে ১,৪০০ টাকা, টেংরা ৭০০ টাকা, শোল ৭০০ টাকা এবং চাষের শিং মাছ ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে কিছুটা কম দামে মিলছে রুই (৪০০–৫০০ টাকা), মৃগেল (৩৫০–৪০০ টাকা), পাবদা (৩৫০–৪০০ টাকা), চাষের কই (৪০০ টাকা) ও পোয়া মাছ (৩৫০ টাকা/কেজি)।
মাংস ও ডিমের বাজার: দেশি মুরগির দাপট
মাংসের বাজারে দেশি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। সোনালি মুরগি ৩াহ০ টাকা, লাল লেয়ার ৩৬০ টাকা এবং ব্রয়লার মুরগি ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১,৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
ডিমের বাজারে হাঁসের ডিমের ডজন ২৫০ টাকা এবং ফার্মের লাল মুরগির ডিমের ডজন ১৫০ টাকা। অন্যদিকে দেশি মুরগির ডিম প্রতি হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম ৭০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধি
০১৭৩৪০৮৪১২২
০৫/০৮/২০২৬
মোঃ শামীম আহমেদ