প্রতিবেদক: ওয়াহিদ
কটিয়াদীতে লোহাজুরী ইউনিয়নের শরিফুল হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের পর কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন ও শেখ জসীম উদ্দিন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,
সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফুলু ও মো. খলিলুর রহমান। এছাড়া আরও অংশ নেন আচমিতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হান্নান, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. হাদিউল ইসলাম এবং ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. ধনু মিয়া
ওসি মো. রফিকুল ইসলাম যোগদানের পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে নিরলস কাজ করে যাচ্ছেন।
একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
বক্তারা এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
মোঃ ওয়াহিদ