ইব্রাহিম হোসেন হাকিমপুর উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোর (২৫) বলাৎকার করার অভিযোগে শামসুল আলম (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
সোমবার (৩ আগষ্ট) ভুক্তভোগী পরিবারের পক্ষ তার মা বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করলে। থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামী শামসুল আলম হাকিমপুর পৌরসভার চন্ডিপুর গ্রামের মনসের আলীর ছেলে বলে পুলিশ জানায়।
থানায় লিখিত অভিযোগে ভুক্তভোগী কিশোর (২৫) এর মা জানান, তার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে এলোমেলো ভাবে ঘুরাফেরা করে। তাই বাড়িতে দেখেশুনে রাখতাম। গত ৩১ জুলাই রাতে অভিযুক্ত আসামি শামসুল আলম আমার ছেলেকে হাসপাতাল মোড় থেকে বিস্কুট ও চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চন্ডিপুর জনৈক ধলুর পুকুর পাড়ে ঝোপের ভেতর প্যান্ট খুলে পায়ুপথে যৌন সঙ্গম করে। পরে তাকে (আমার ছেলের) হাতে ৫০ টাকা ধরে দিয়ে বলে কাওকে যেন বিষয়টা না বলে। এরপর গত ৩ আগষ্ট রাত আনুমানিক ৮ঃ ৩০ মিনিটে আসামি আবারও বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে ডাকে তখন পাশের চা দোকানি আসামি কে গালাগালি করলে সে ওখান থেকে চলে যায়। পরে বিষয়টি বুদ্ধি প্রতিবন্ধী ছেলের পরিবার জানতে পেরে ওই দিন রাতেই থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে রাতেই আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় বলৎকার এর অভিযোগে মামলা রুজু করা হয় এবং পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্ধী কিশোর (২৫) কে বলৎকারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান,পুলিশ ঘটনার সত্যতা পেয়ে গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইব্রাহিম হোসেন