বুধবার, ০৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়ায় মাদক কারবারে বড় ধাক্কা, ইয়াবাসহ আটক তিন

এইচ এম সাগর  সাভার উপজেলা প্রতিনিধি এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১১:৫০ am
আশুলিয়ায় মাদক কারবারে বড় ধাক্কা, ইয়াবাসহ আটক তিন

ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। তার নেতৃত্বে এসআই (নিঃ) মো. মাসুদ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) রাত প্রায় ১১টা ১৫ মিনিটে আশুলিয়া থানার নবীনগর জয় রেস্তোরাঁ সংলগ্ন এলাকায় অভিযান চালান।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সাগর আহম্মেদ (২৫)। তার স্থায়ী বাড়ি ঢাকার মুগদা থানার মান্ডা এলাকায়। বর্তমানে তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার গ্রীণসিটি মেজরের বাসায় বসবাস করতেন। মো. হারুন অর রশিদ (৩৫)। তার স্থায়ী বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চাতৈলভিটি গড়পাড়া এলাকায়। বর্তমানে তিনি ঢাকার ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় বসবাস করতেন। মো. নাজমুল ইসলাম (২২)। তার স্থায়ী বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাউসমারি এলাকায়। বর্তমানে তিনি আশুলিয়ার টেংগুরি এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গ্রেফতারকৃতদের মধ্যে হারুন অর রশিদের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!