জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে রচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি