বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নিকলী হাওড়ে জলকেলিতে মেতেছে দুরন্ত শৈশব: পর্যটন মৌসুমে প্রাণবন্ত হাওড়পাড়

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৭ pm
নিকলী হাওড়ে জলকেলিতে মেতেছে দুরন্ত শৈশব: পর্যটন মৌসুমে প্রাণবন্ত হাওড়পাড়

মোঃ ওয়াহিদ কিশোরগঞ্জ প্রতিনিধিঃ 

বর্ষার জলে থৈ থৈ কিশোরগঞ্জের বিখ্যাত নিকলী হাওড়। চতুর্দিকে থইথই পানির বিস্তার, ঢেউয়ের গর্জন আর মৃদুমন্দ বাতাসে এক অপরূপ রূপ ধারণ করেছে হাওড়াঞ্চল। আর এই বিশাল জলরাশি শুধু দূরদূরান্ত থেকে আসা পর্যটকদেরই নয়, মন কেড়েছে স্থানীয় কিশোর ও শিশুদেরও।
​গ্রীষ্ম ও বর্ষার এই মিলনমেলায় নিকলী হাওড়ের পাড়ে দেখা মিলছে শৈশবের মুক্ত আনন্দের দারুণ চিত্র। হাওড়ের উত্তাল পানিতে নির্ভয়ে ঝাঁপ দিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠছে স্থানীয় শিশুরা। ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে তাদের এই সাঁতার কাটা ও জলকেলি হাওড়ের স্বাভাবিক সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
​উল্লাস ও আনন্দ
​ দেখা যায়, হাওড়ের পাড় ঘেঁষে কচুরিপানার জটলা থাকা সত্ত্বেও এক দুরন্ত কিশোর পাড় থেকে বাতাসে ভেসে লাফিয়ে পড়ছে ঘোলা । পানিতে আগে থেকেই ভাসছে আরও কয়েকজন সঙ্গী। কোনো কৃত্রিম আয়োজন ছাড়াই প্রকৃতির এই অপার জলধারায় ভেসে বেড়ানোর আনন্দ তাদের চোখে-মুখে স্পষ্ট।
​স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার সময় হাওড়ে পানি বাড়লে শিশু-কিশোরদের এমন আনন্দ প্রতিদিনের চেনা দৃশ্য। হাওড়ের পানি তাদের খেলার মাঠের অভাব পূরণ করে দেয়। তবে ঢেউয়ের তোড় বেশি থাকায় অভিভাবকদের কিছুটা সতর্ক নজর রাখার পরামর্শও দিয়ে থাকেন স্থানীয় প্রবীণরা।
​বাড়ছে পর্যটকদের আগমন
​বর্ষা মৌসুম শুরু হতেই নিকলী বেড়িবাঁধ ও হাওড় এলাকায় পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসছেন এই 'মিনি কক্সবাজার' খ্যাত নিকলী হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে। শিশুদের এমন দূরন্তপনা ও হাওড়ের ঢেউয়ের গর্জন আগত পর্যটকদের মুগ্ধ করছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!