বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঠাকুরগাঁও হরিপুরে ৭২৪ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত।

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ pm
ঠাকুরগাঁও হরিপুরে ৭২৪ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত।

নয়ন হোসেন 
হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি।

ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় বাংলাদেশ স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স বুধবার (২২ জুলাই ২০২৬) হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের পরিচালনায় এবং হরিপুর উপজেলার নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কোর্সে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৫০ জন প্রশিক্ষাণার্থীর অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়।

এ কোর্সটির কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের কমিশনার মোঃ আখতারুজ্জামান ও বাংলাদেশ স্কাউট এর হরিপুর উপজেলা সহকারী কমিশনার মোঃ মাসুদ রানা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দেবিগঞ্জের উপ-পরিচালক বিমল চন্দ্র। বোদা সরকারের মডেল স্কুল এন্ড কলেজের এনট্রাক্টর মোহাম্মদ জাকিরুল হক চৌধুরী।

অরিয়েন্টাল কোর্সের আয়োজকরা জানান অংশগ্রহণকারী শিক্ষকদের স্কাউটিং এর মৌলিক ধারণা,নেতৃত্ব গুণাবলী ও শৃঙ্খলা দেশপ্রেম এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রশিক্ষক প্রদান করা হয়।

কোর্স শেষে স্থানীয় ব্যবস্থাপনায় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।একই সঙ্গে কোর্স সমাপ্তির তিন খাদ্য দিবসের মধ্যে প্রতিবেদন ও ভাউচার আঞ্চলিক সদর দপ্তরের জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকরা  আশা প্রকাশ করেন এ ধরনের প্রশিক্ষণ স্কাউটিং কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!