রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হাকিমপুর হিলিতে স্কাউটস নির্বাহী কমিটির আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার কে ফুলের শুভেচ্ছা প্রদান

উপজেলা প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৬ pm
১৫
হাকিমপুর হিলিতে স্কাউটস নির্বাহী কমিটির আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার কে  ফুলের শুভেচ্ছা প্রদান

ইব্রাহিম হোসেন: হাকিমপুর উপজেলা প্রতিনিধি 

দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ স্কাউটস হাকিমপুর উপজেলা শাখার নির্বাহী কমিটির আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি জর্জ মিত্র চাকমাকে ফুলের শুভেচ্ছা  জানানো হয়। 

আজ বুধবার (২২ জুলাই) বিকেল তিনটায় উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে স্কাউটস সভাপতি জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় নভেম্বর-২৪ থেকে ডিসেম্বর-২৫ (১৪ মাসের) আয় ব্যয় প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, জানুয়ারি-২৬ থেকে জুন-২৬ পর্যন্ত আয় ব্যয় প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন। জেলা স্কাউটস সমাবেশে উপজেলা দল পাঠানো ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের স্কাউটস ফি আদায়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর হিলি উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ আফতাবুজ্জামান তাজ, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল, কাওছার পারভীন লিপি, কমিশনার মোঃ আনোয়ারুল হক টুকু, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার মোঃ গোলাম রব্বানী, স্কাউটস লিডার মনজুরুল ইসলাম, কাব কমিশনার মোঃ নওশাদ আলী, সহকারী কমিশনার আনোয়ার হোসেন, মোঃ মামুনুর রশীদ, কাব লিডার শাহানাজ বেগম,  কুলসুমা বেগম,উম্মে কুলসুম, কাব লিডার আরিফ হোসেন, মাহবুবুর রহমান রাজু, ফারুক হোসেন সহ অনেকে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!