মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৯ pm
সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

রুপম চাকমা দীঘিনালা

সম্প্রতি প্রবল বন্যায় বাঘাইহাট এলাকার বহু পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। বর্তমানে বন্যার পানি নেমে গেলেও মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। অধিকাংশ বাড়িঘর কর্দমাক্ত, নষ্ট হয়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, এবং অনেক পরিবার এখনো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেনি।

এই প্রেক্ষাপটে, ২১ জুলাই ২০২৬ তারিখে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) কর্তৃক ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন। তারা আশ্বস্ত করেন যে, যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

খাদ্যসামগ্রী পেয়ে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যার পানি নেমে গেলেও জীবনের স্বাভাবিক ছন্দ এখনো পুরোপুরি ফিরে আসেনি। এমন কঠিন সময়ে সেনাবাহিনীর এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নয়, দুর্যোগ-দুর্বিপাক ও মানবিক সংকটে মানুষের আস্থা ও ভরসার প্রতীক হিসেবেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!