বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সিরাজগঞ্জে বিরল রোগে আক্রান্ত সন্তানকে রেখে স্ত্রীকে তালাক, অসহায় মায়ের চিকিৎসা সহায়তার আকুতি

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০১ pm
সিরাজগঞ্জে বিরল রোগে আক্রান্ত সন্তানকে রেখে স্ত্রীকে তালাক, অসহায় মায়ের চিকিৎসা সহায়তার আকুতি

সিরাজগঞ্জ উল্লাপাড়া বিরল রোগে আক্রান্ত এক শিশুকে রেখে স্ত্রীকে তালাক দিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সন্তান জন্মের পর থেকেই বিরল চর্মরোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে স্বামী সংসার ছেড়ে চলে যান বলে অভিযোগ করেছেন শিশুটির মা। বর্তমানে তিনি একাই সন্তানের চিকিৎসা ও লালন-পালনের দায়িত্ব পালন করছেন।

শিশুটির মা জানান, জন্মের পর থেকেই তার সন্তানের শরীরের চামড়া বারবার উঠে যায়। রোদ বা অতিরিক্ত গরমে শিশুটির শরীরে তীব্র জ্বালাপোড়া শুরু হয়। যন্ত্রণার কারণে অনেক সময় তাকে পানিতে বসিয়ে রাখতে হয়। শিশুটির এই বিরল রোগের কারণে নিয়মিত চিকিৎসা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, সন্তানের অসুস্থতার বিষয়টি জানার পর তার স্বামী তাকে তালাক দিয়ে চলে যান। এরপর থেকে তিনি চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। একদিকে সংসার চালানো, অন্যদিকে সন্তানের ব্যয়বহুল চিকিৎসা—সবকিছু একাই সামলাতে গিয়ে অসহায় হয়ে পড়েছেন।

স্থানীয়দের ভাষ্য, শিশুটির চিকিৎসায় নিয়মিত অর্থের প্রয়োজন। কিন্তু দরিদ্র এই পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন।

অসহায় এই মা বলেন, "আমার সন্তানের চিকিৎসা করাতে পারলে হয়তো সে একটু স্বাভাবিকভাবে বাঁচতে পারবে। সমাজের সামর্থ্যবান মানুষ যদি পাশে দাঁড়ান, তাহলে আমার সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে পারব।"

জলিলুর রহমান জনি 
সিরাজগঞ্জ প্রতিনিধি

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!