বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ইয়াবাসেবীর কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩২ pm
সদরপুরে  ভ্রাম্যমাণ আদালতে  দুই ইয়াবাসেবীর কারাদণ্ড

সদরপুর (ফরিদপুর)  প্রতিনিধিঃ 

 ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করে দুই ইয়াবাসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। 

বুধবার (২২ জুলাই)  রাত ৮টায় সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম প্রিয়া  এ আদালত পরিচালনা করেন। 

অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটককৃতরা উভয়ে ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের 
মোঃ আশরাফ কাজীর পুত্র আমিনুল কাজী(৩১) ও খলিল শেখের পুত্র আজিজুল শেখ (২৫)

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম প্রিয়া বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট অপরাধে কোনো ধরনের ছাড় না দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ রোকনুজ্জামান 
সদরপুর,  ফরিদপুর।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!