বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঈশ্বরদীতে চাঁদা না দেওয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে দুই পাটবোঝাই ট্রাক লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৩ pm
ঈশ্বরদীতে চাঁদা না দেওয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে দুই পাটবোঝাই ট্রাক লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: ফজলুল কবির 

পাবনার ঈশ্বরদীতে চাঁদা না দেওয়ায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুইটি পাটবোঝাই ট্রাক লুট করে নিয়ে যাওয়ার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ঈশ্বরদী উপজেলার পাকশী ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা পাকশী ইপিজেড এলাকায় পাটবোঝাই ট্রাক নিয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি সংঘবদ্ধ চক্র ট্রাকচালকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে তারা দুটি পাটবোঝাই ট্রাক জোরপূর্বক নিয়ে যায়। ট্রাক দুটিতে থাকা পাটের আনুমানিক মূল্য প্রায় ৭৪ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী জিয়াউল হাসান বিপ্লব (৫৪), পিতা- মৃত জয়েন উদ্দিন, সাং- যুক্তিতলা, পাকশী, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মামলায় মো. নবী (৪০), নিজাম (৪৮), মিজান (৪০), রাজিব (২৮) ও হাজী সেলিম (৪০)-সহ নামীয় এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত ট্রাক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!