মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পবিপ্রবির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা করলেন ভাইস চ্যান্সেলর

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৩ pm
পবিপ্রবির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা করলেন ভাইস চ্যান্সেলর

মেহেদী হাসান, দুমকি (পটুয়াখালী) 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় খাত ওয়ারী বিভাজন, বার্ষিক ক্রয় পরিকল্পনা এবং অন্যান্য চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা করতে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভাইস চ্যান্সেলর কার্যালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
সভায় ভাইস চ্যান্সেলর মহোদয় বাজেটের সুষ্ঠু বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজের গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: জসিম উদ্দিন, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: ইউনুস শরীফসহ অন্যান্য প্রকৌশলীগণ।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!