বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মক্কার তপ্ত রোদে প্রবাসীদের ঘাম ঝরানো পরিশ্রম

মাল্টিমিডিয়া রিপোর্টার মাল্টিমিডিয়া রিপোর্টার
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ pm
মক্কার তপ্ত রোদে প্রবাসীদের ঘাম ঝরানো পরিশ্রম

শাওন হোসেন: মাল্টিমিডিয়া রিপোর্টার

 সৌদি আরবের মক্কা-তে আজকে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪২°C রোদের তীব্রতা এত বেশি যে খোলা আকাশের নিচে তাকালেই চোখ ধাঁধিয়ে যায়। ঠিক এমন এক প্রচন্ড গরমের দিনেও মক্কার অলিউল আহাদ ডিসটিক এর একটি কন্সট্রাকশন সাইটে থেমে নেই কাজকর্ম। পেটের দায়ে আর পরিবারের মুখে হাসি ফোটাতে প্রখর রোদ আর মরুভূমির বালুর হাওয়া উপেক্ষা করে হাড়ভাঙা খাটুনিতে ব্যস্ত বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন দেশের শ্রমিকরা।

​আজ দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, বিশাল খোলা এই নির্মাণ সাইটে মাথার ওপর আগুন ঝরানো সূর্যকে সঙ্গী করে কাজ করছেন শ্রমিকরা। কেউ রড বাঁধার কাজ করছেন, কেউবা মাটির সমতল করার কাজে ব্যস্ত। ছবির এই দৃশ্যটিই বলে দিচ্ছে প্রতিদিন কতটা অমানবিক সংগ্রাম করতে হয় এই মানুষগুলোকে। প্রচণ্ড গরমে শরীর থেকে দরদর করে নামছে ঘামের ধারা, তবুও কাজের একটুও ফুরফুরানি নেই।

​কথা হয় সাইটে নিজাম উদ্দিন কাজ করা এক বাংলাদেশি শ্রমিকের সাথে। ক্লান্ত কণ্ঠে তিনি জানান ভাই, এই গরমে বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাই মুশকিল। কিন্তু আমাদের তো কাজ করতেই হবে। মাথার ওপর রোদ যখন চড়ে, তখন শরীর পুরো সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। পরিবারের কথা চিন্তা করেই সব কষ্ট সহ্য করে কাজ চালিয়ে যাচ্ছি তিনি আরো বলেন তারপরও আমাদের একটু স্বস্তি মিলে কারণ এই কনস্ট্রাকশন সাইটটিতে ঠান্ডা পানির ব্যবস্থা আছে এবং সৌদি সরকারের কঠোর নির্দেশ এই গরমে দুপুর ১২ টা সর্বোচ্চ ১টার পরে কাজ করা যাবে না। যদি তাদের নজরে আসে যে কনকনেস্ট্রেশন কোম্পানি একটার পরেও নির্মাণ শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে জোরপূর্বক ভাবে তাহলে জেল জরিমানার আওতায় আনতে পারে সেই কনস্ট্রাকশন কোম্পানিকে।

​দূর পাহাড়ে ঘেরা এই মরুভূমির শহরে উন্নয়নের প্রতিটি ইটের সাথে মিশে আছে এই প্রবাসীদের রক্ত-ঘাম। সামান্য একটু ছায়া পেতে কাঠ দিয়ে তৈরি সাময়িক শেড আর তৃষ্ণা মেটানোর জন্য কুলিং ওয়াটার ট্যাঙ্কারই এখন তাদের ভরসা। প্রতিদিনের এই তীব্র দাবদাহের সাথে লড়াই করেই প্রবাসীরা লিখে চলেছেন তাদের বেঁচে থাকার ও ত্যাগের এক কঠিন বাস্তব গল্প।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!