বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে নদীভাঙন প্রতিরোধে মানববন্ধন, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে এলাকাবাসীর দাবি।

মাল্টিমিডিয়া রিপোর্টার মাল্টিমিডিয়া রিপোর্টার
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৭ pm
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে নদীভাঙন প্রতিরোধে মানববন্ধন, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে এলাকাবাসীর দাবি।

প্রতিবেদক মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৮ নম্বর চরগোপালপুর ইউনিয়নের কাজিরচর নতুন বাজার এলাকায় তেতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েকশ ভুক্তভোগী মানুষ।বুধবার (২২ জুলাই) সকালে তেতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নদীভাঙন রোধে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধনে বক্তারা বলেন, মেহেন্দিগঞ্জে প্রতি বছর বর্ষা মৌসুমে ভয়াবহ নদীভাঙন দেখা দেয়। এতে বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ সরকারি-বেসরকারি বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। চলতি বর্ষাতেও উপজেলার অন্তত ৬ থেকে ৭টি ইউনিয়নে নদীভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। ফলে কোটি কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।বক্তারা আরও বলেন, বছরের পর বছর নদীভাঙনে সর্বস্ব হারালেও স্থায়ী প্রতিরোধব্যবস্থা গ্রহণে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তাই চরগোপালপুর ইউনিয়নের কাজিরচর নতুন বাজারসহ ভাঙনকবলিত এলাকা রক্ষায় দ্রুত টেকসই নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং জরুরি ভিত্তিতে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।মানববন্ধন শেষে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তাদের আশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে নদীভাঙনের কবল থেকে রক্ষা পাবে হাজারো মানুষ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!