বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হাকিমপুরে হিলিতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ৮ জন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ pm
হাকিমপুরে হিলিতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ৮ জন গ্রেফতার

ইব্রাহিম হোসেন: হাকিমপুর উপজেলা প্রতিনিধি 

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ৫ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান সহ ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 
আজ বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন। 
মাদক সেবনের অপরাধে পৌর শহরের ধরন্দা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), মন্তাজ আলীর ছেলে আল- আমিন (১৯), মিন্টু মিয়ার ছেলে রবিন (২২), তোরাব আলীর ছেলে পল্লব (২৮) ও দক্ষিণ বাসুদেবপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে জুবায়েদ হোসেন (২২)। এছাড়া নিয়মিত মামলায় পৌরসভার মধ্যে বাসুদেবপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মধু মিয়া (২২) জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি উত্তর বাসুদেবপুর এলাকার মৃত সোবহানের ছেলে ভূট্টু মিয়া (২৭) এবং একই এলাকার জিআর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত আসামি মৃত আইনাল হক এর ছেলে বেলাল হোসেন (২৭)। 
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, হাকিমপুর থানাকে মাদক মুক্ত করতে থানা পুলিশের চৌকস দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ৫ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা প্রত্যকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ও জিআর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্ট ভূক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!