বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটে জমি-সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২।

মোঃ সৌরভ হোসেন মোঃ সৌরভ হোসেন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৬ pm
১৩
কাজিরহাটে জমি-সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশাল জেলার কাজিরহাট থানার ২ নম্বর লতা ইউনিয়নের চরসোনাপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে জমি ও পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলা সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সকালে পুকুরে মাছ ধরা নিয়ে দুই ভাই হানিফ হাওলাদার ও জাকিরের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। পরে একই দিন বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে জাকির কাজিরহাট বাজারে যাওয়ার পথে চরসোনাপুর গ্রামের আজিজ জমাদ্দারের বাড়ির উত্তর-পশ্চিম পাশের পাকা সড়কে পৌঁছালে অভিযুক্ত হানিফ, তার স্ত্রী রাজিয়া বেগম এবং অজ্ঞাত আরও ২-৩ জন তার পথরোধ করেন।অভিযোগে বলা হয়, এ সময় তারা জাকিরকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে রাজিয়া বেগম জাকিরকে ধরে রাখলে হানিফ তার সঙ্গে থাকা ধারালো দা দিয়ে জাকিরের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান।পরে আহত জাকিরকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এ ঘটনায় জাকিরের বোন জাহানারা বেগম কাজিরহাট থানায় হানিফ হাওলাদার, তার স্ত্রী রাজিয়া বেগম এবং অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই ভোরে চরসোনাপুর এলাকা থেকে রাজিয়া বেগমকে গ্রেপ্তার করেন। পুলিশের দাবি, তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বাড়ির বালিশের নিচ থেকে রক্তমাখা একটি দা উদ্ধার ও জব্দ করা হয়। পরে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে লতা ইউনিয়নের আলী খাঁর হাট বাজার এলাকা থেকে হানিফ হাওলাদারকেও গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেলা সাড়ে ১১টার দিকে বরিশালের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!