মোহাম্মদ মনিরুজ্জামান সুজানগর উপজেলা প্রতিনিধি।
পাবনার সুজানগর উপজেলার মানিক হাট ইউনিয়নের উলাট গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচীকে গুরুত্ব আহত করেছে পুলিশ সদস্য ভাতিজা গোলাম কবির ও তার স্ত্রী লিপি খাতুন। গোলাম কবির উলাট গ্রামের মৃত আব্দুল খালেক মৃধার ছেলে ও মানিকগঞ্জে কর্মরত আছে। তিনি পুলিশের চাকরি করার কারণে প্রভাব বিস্তার করে মাঝে মধ্যে বাড়িতে এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
শনিবার ভোরে উলাট গ্রামের আব্দুর শুকুর মৃধার বাড়ির আঙিনার জমি দখল নিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা যায় উলাট চন্ডীপুর মৌজার ৯২৫ খতিয়ানের ৭০০/৭০১ আর এস দাগের বাড়ির আঙিনার একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।
ইতিপূর্বে আব্দুর শুকুর মৃধার বাড়ির আঙিনার জমি থেকে পুরাতন একটি তেঁতুল গাছ সহ বেশ কিছু গাছ কেটে ফেলে পুলিশ সদস্য গোলাম কবির। এছাড়াও তিনি বাড়িতে বিল্ডিং তোলার সময় ও পরে আব্দুর শুকুর মৃধা বেশকিছু গাছ কেটেছে এবং বাড়ির সিমানায় গাছের সাথে উন্মুক্ত স্থানে বিদ্যুৎ দিয়ে রাখতো এই কারণে ঐ স্থান দিয়ে কেউ চলাফেরা করতে পারতো না।
এই জমি নিয়ে বিরোধের জের ধরে নিরুপায় হয়ে আব্দুর শুকুর মৃধা আদালতের স্বরপণ্য হয়।
কিন্তু সাতবাড়িয়া ইউনিয়ন তহশীল অফিস থেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবুল আক্তার অসত্য প্রতিবেদন প্রদানের কারণে আদালত মামলাটি খারিজ করে দিয়েছে সেই সাথে আদালত বলেছে পরবর্তীতে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমির উপর উভয়পক্ষ যেতে পারবে না।
আদালতের আদেশ অমান্য করে পুলিশ প্রশাসনের ক্ষমতা দেখিয়ে পুলিশ সদস্য গোলাম কবির গত শনিবার লোকজন নিয়ে ওই জমি কাঁটাতারের বেড়া দিতে গেলে এই ঘটনায় প্রতিবাদ করা আব্দুর শুকুরের স্ত্রী নুরুন্নাহারকে গুরুতর আহত করে। তিনি বর্তমানে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় দায়িত্ব প্রাপ্ত ইন্সপেক্টর জানান, লিখিত অভিযোগ পেলে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রতিনিধি