বুধবার, ২৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে ফলজ গাছের চারা বিক্রেতাদের টলারে ডাকাতি, নগদ টাকা ও মোবাইল লুট।

মোঃ সৌরভ হোসেন মোঃ সৌরভ হোসেন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৩ pm
মেহেন্দিগঞ্জে ফলজ গাছের চারা বিক্রেতাদের টলারে ডাকাতি, নগদ টাকা ও মোবাইল লুট।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিন্নিরচর এলাকায় ফলজ গাছের চারা নিয়ে আসা একটি টলারে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ৫ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিজেদের চারা ক্রেতা পরিচয় দিয়ে টলারে উঠে পরে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী সূত্রে জানা যায়, পিরোজপুরের স্বরূপকাঠি এলাকা থেকে আমেনা পরিবহন নামে একটি টলারে করে বিভিন্ন ফলজ গাছের চারা বিক্রির উদ্দেশ্যে মেহেন্দিগঞ্জে আসছিলেন কয়েকজন ব্যবসায়ী। টলারটি সিন্নিরচর এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি চারা কেনার কথা বলে টলারে ওঠে। কিছুক্ষণ পর তারা ডাকাতি শুরু করে।ডাকাতরা টলারে থাকা ইউনুস ব্যাপারী, নাসির বেপারী, লিটন বেপারী ও জাহিদ হোসেনের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা, ৪টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ২টি টর্চলাইট এবং ১০ লিটার মবিল লুট করে পালিয়ে যায়।ভুক্তভোগী ইউনুস ব্যাপারী জানান, তারা প্রতি সপ্তাহে স্বরূপকাঠি থেকে মেহেন্দিগঞ্জে ফলজ গাছের চারা বিক্রি করতে আসেন। এনজিও থেকে ঋণ এবং ধারদেনা করে তিনি এই ব্যবসা পরিচালনা করছেন। তিনি অভিযোগ করে বলেন,এ এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। এভাবে চলতে থাকলে আমাদের পক্ষে আর মেহেন্দিগঞ্জে ব্যবসা করতে আসা সম্ভব হবে না।এ ঘটনায় ব্যবসায়ীরা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নৌপথে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন। অতীতেও মেহেন্দিগঞ্জের নৌপথে ট্রলারে ডাকাতির একাধিক ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!