বুধবার, ২৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে চিহ্নিত মাদক কারবারিকে ১০ মাসের কারাদণ্ড

মোঃএমরুল ইসলাম মোঃএমরুল ইসলাম
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫০ pm
মনোহরদীতে গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে চিহ্নিত মাদক কারবারিকে ১০ মাসের কারাদণ্ড

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগে এক চিহ্নিত মাদক কারবারিকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জুলাই) মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পরিচালিত অভিযানে রাজিব চন্দ্র দে (৩৬), পিতা- সনজিৎ চন্দ্র দে, গ্রাম- মনোহরদী হিন্দুপাড়া, মনোহরদী, নরসিংদীকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজিব চন্দ্র দে গাঁজা সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। এ সময় তার কাছ থেকে ১ পুরিয়া গাঁজা, ১টি ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব চন্দ্র দে দীর্ঘদিন ধরে এলাকার একজন চিহ্নিত গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার উচ্ছৃঙ্খল আচরণে এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযানে মনোহরদী থানার এএসআই মো. এমদাদুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

অভিযানে মনোহরদী থানার এএসআই মো. এমদাদুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন।

উপজেলা সহকারী কমিশনার মোঃসজিব মিয়া জানান,মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!