বুধবার, ২৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভার-আশুলিয়ায় ডিবির সাঁড়াশি অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩

এইচ এম সাগর  সাভার উপজেলা প্রতিনিধ এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৫ pm
সাভার-আশুলিয়ায় ডিবির সাঁড়াশি অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩

এইচ এম সাগর, সাভার উপজেলা প্রতিনিধি: মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক তিনটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর সার্বিক নির্দেশনায় এবং ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম-এর নেতৃত্বে ধারাবাহিকভাবে এসব বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা ডিবি। এরই ধারাবাহিকতায় ২৮ জুলাই রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

প্রথম অভিযানে ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে সাভার মডেল থানার জামসিং এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ নাজমুল (২৮)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, নাজমুলের বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদক মামলা রয়েছে।

একই দিন রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানার কাঠপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল কাদের (৫০)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই রাতে রাত ১১টার দিকে আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া। অভিযানে টিটু মিয়া (৩১)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায়, টিটু মিয়ার বিরুদ্ধে পূর্বে নয়টি মাদক মামলা রয়েছে।

তিনটি পৃথক অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা, উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রথম অভিযানে মাদক বিক্রির ৭ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। কোনো মাদক ব্যবসায়ীকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!