নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— আল মামুন খন্দকার (৪৪), পিতা: মৃত হান্নান খন্দকার, মাতা: রেহেনা খন্দকার, গ্রামের বাড়ি বগাদী (উত্তরপাড়া), একদুয়ারিয়া ইউনিয়ন এবং কাউছার মিয়া (৩৫), পিতা: দুলাল মিয়া, মাতা: খোদেজা বেগম, গ্রামের বাড়ি বালিপুড়া, শুকুন্দি ইউনিয়ন। উভয়েই মনোহরদী উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বুধবার মামলা (নং-২৭, তারিখ: ২৯ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।
মোঃএমরুল ইসলাম