বুধবার, ২৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খাটের নিচ থেকে ৫০ হাজার ইয়াবাহ ১ নারী কারবারি গ্রেপ্তার!

মো গিয়াস উদ্দীন মো গিয়াস উদ্দীন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৯ pm
১৫
খাটের নিচ থেকে ৫০ হাজার ইয়াবাহ ১ নারী কারবারি গ্রেপ্তার!

কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আয়েশা বেগম (৫৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। বুধবার (২৯ জুলাই) ভোরে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বড়বিল এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আয়েশা বেগম হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার মৃত সুলতান আহমদের স্ত্রী।

র‍্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আয়েশা বেগমের বসতবাড়িতে একটি বিশেষ অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল। বাড়িটি ঘেরাও করার পর তল্লাশি শুরু করেন র‍্যাব সদস্যরা। একপর্যায়ে আয়েশা বেগমের শয়নকক্ষের খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে গণনা করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আয়েশা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!