মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল সরদার গ্রেপ্তার, স্বস্তির দাবি এলাকাবাসীর।

মাল্টিমিডিয়া রিপোর্টার মাল্টিমিডিয়া রিপোর্টার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৯ am
কাজিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল সরদার গ্রেপ্তার, স্বস্তির দাবি এলাকাবাসীর।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশাল জেলার কাজিরহাট থানার ২ নম্বর লতা ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল সরদারকে (পিতা: আদারি সরদার) বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) রাতে কাজিরহাট থানার এএসআই মাসুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়।স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, জুয়েল সরদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।এলাকার কয়েকজন বিএনপি নেতাকর্মীর অভিযোগ, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুয়েল সরদার নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করে।গ্রেপ্তারের ঘটনায় সন্তোষপুর এলাকার অনেক বাসিন্দা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে অভিযোগে উল্লিখিত বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!