মোঃ ফরিদ হোসেন, গাজীপুর পতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা পুলিশ ২৯ জুলাই ২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অস্ত্র মামলার ২ জন, ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, রাজনৈতিক মামলার ৪ জন আসামি, মারামারি মামলার ১ জন আসামি এবং ১ জন মাদকসেবী রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত এ অভিযানে অস্ত্র-শস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। একই সময়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক মামলায় অভিযুক্ত চারজন, একটি মারামারি মামলার এক আসামি এবং একজন মাদকসেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ ফরিদ হোসেন