বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়ায় র‍্যাবের বিশেষ অভিযান: ৫০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৮ pm
উখিয়ায় র‍্যাবের বিশেষ অভিযান: ৫০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

নুরুল আলম সিকদার 
কক্সবাজার জেলা প্রতিনিধি 

ভোররাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে আয়েশা বেগমকে আটক, ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর
কক্সবাজারের উখিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ আয়েশা বেগম (৫৮) নামে এক নারীকে আটক করেছে র‍্যাব-১৫।
বুধবার (২৯ জুলাই) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় তার নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২-এর একটি আভিযানিক দল উত্তর বড়বিল এলাকায় আয়েশা বেগমের বাড়িতে অভিযান চালায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার ঘর তল্লাশি করে নিজ কক্ষের খাটের নিচে রাখা একটি কালো ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আয়েশা বেগম উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বড়বিল এলাকার মৃত সুলতান আহমদের স্ত্রী।
র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!