১৯ জুলাই জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বিভিন্ন বিল, বংশী খাল ও বানার খালে দেশীয় মাছের প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালে ৩০টি নিষিদ্ধ রিং জাল (চায়না দুয়ারি জাল), ১৫টি কারেন্ট জাল এবং ১০টি বের জাল জব্দ করা হয়। একই সঙ্গে বানার খালে স্থাপিত ৮টি অবৈধ স্থায়ী বাঁধ অপসারণ করে খালটি মাছের স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
পরে জব্দকৃত অবৈধ জাল ও অন্যান্য সরঞ্জামাদি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, জামালপুর সদর, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব, ওয়ার্ড সদস্য (মেম্বার) এবং গ্রাম পুলিশ।
এদিকে, একই দিনে শরীফপুর বাজারে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশীয় প্রজাতির মাছের প্রজনন, সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল ও প্রতিবন্ধকতা অপসারণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে
উপজেলা প্রতিনিধি