মোঃ আলমগীর হোসাইন হৃদয়
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা পরিষদ হল রুম (যমুনায়) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর -৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ূন কবির, মাদারগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রতিনিধি