রবিবার, ১৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাণীনগরে পুলিশের অভিযানে মিলল ৯.৫ কেজির কষ্টিপাথরের মূর্তি

Author
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০৩ pm
রাণীনগরে পুলিশের অভিযানে মিলল ৯.৫ কেজির কষ্টিপাথরের মূর্তি

নওগাঁর রাণীনগর উপজেলায় অভিযান চালিয়ে একটি বসতবাড়ি থেকে প্রায় ৯.৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় রাণীনগর থানা পুলিশ উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. লিটন হোসেন (৩৮) নামে এক ব্যক্তির বসতবাড়ির শয়নকক্ষের চালের ড্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির ওজন আনুমানিক ৯.৫ কেজি। স্থানীয় এক স্বর্ণকারের প্রাথমিক পরীক্ষায় এটি কষ্টিপাথরের মূর্তি বলে জানা গেছে। প্রাথমিকভাবে এর আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাণীনগর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!