মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হাকিমপুর হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৭ pm
হাকিমপুর হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইব্রাহিম হোসেন হাকিমপুর উপজেলা প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকৌশলী আতাউর রহমানের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় হিলির গ্রামীন সড়ক গুলো মাস্টারপ্ল্যান এর মাধ্যমে উন্নয়ন লক্ষ্যে কাজ করার পাশাপাশি সড়কে মানুষের চলাচলের উপযোগী করা হবে। 

এসময় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,হাকিমপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী কামরুল হাসান,হিলি প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল রানা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!