রবিবার, ১৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁ সদর মডেল থানার অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Author
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩২ pm
নওগাঁ সদর মডেল থানার অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে মো. সারওয়ার ওরফে শাওন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলার সাপাহার উপজেলার করলডাঙ্গা এলাকার বাসিন্দা এবং তার পিতা মো. ময়েজ উদ্দিন।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!