মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডিবির জালে ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৭ pm
ডিবির জালে ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এইচ এম সাগর, সাভার উপজেলা প্রতিনিধি:

ঢাকার সাভারের বক্তারপুর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর সার্বিক নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তাঁর নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১৯ জুলাই ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় আশুলিয়ার আউকপাড়া এলাকার আব্দুর রহিম (২২), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর এলাকার মেহেদী হাসান রিমন (২৫) এবং সাভারের বক্তারপুর বেদেপাড়া এলাকার মো. আফসার হোসেন (৫০)-কে।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে মাদক নেটওয়ার্কের বিষয়ে আরও তদন্ত চলছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে একটি এবং মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি পূর্বের মাদক মামলা রয়েছে। এসব মামলার তথ্যও যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!