বুধবার, ২৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে ১৫ ফুট গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৫ pm
৪০
ভূরুঙ্গামারীতে ১৫ ফুট গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের সরঞ্জামসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হন চর খলিশাকুড়ি গ্রামের মো. মনজু আলম (৫৫), পিতা মৃত নজির উদ্দিন।

অভিযান চলাকালে তিনি পালানোর চেষ্টা করলে বাধা দিতে গেলে স্থানীয় দুই যুবকের হাতে কামড়ে রক্তাক্ত করেন। তবে পুলিশ ও বিজিবির সদস্যদের তৎপরতায় তাকে আটক করা সম্ভব হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানির কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান।

এএসপি মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!