গোলাম কিবরিয়া তুহিন
খুলনা
আজসোমবার ২৭ জুলাই ২০২৬ খুলনা সদর থানার কর্মরত এসআই মোঃ গোলাম মোস্তফা গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে খুলনা সদর থানা এলাকার রুপসা ট্রাফিক মোড় থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ১।মোঃ টিপু হাওলাদার (২৯) পিতা :লাল মোহাম্মদ হাওলাদার সাং -বসু পাড়া এতিমখানার মোড় থানা :সোনাডাঙ্গা ২।আসাদুজ্জামান মিঠুন (২৮ )পিতা মুরাদ শেখ শান্ত ৩ নম্বর কাসেম সড়ক থানা :খুলনা সদর এবং ৩।মোহাম্মদ ইনামুল হক ইমন (২০ )পিতা মোঃ আব্দুল বারেক সাং -পলিটেকনিক কলেজ রোড থানা : খালিশপুর খুলনা।
খুলনা সদর থানার মামলা নম্বর -২৯ তারিখ ২২ শে জুলাই ২০২৬ দন্ডবিধির :৩৯৯/ ৪০২ ধারার মামলার আসামি খুলনা মহানগর এলাকার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী তিন জনকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সাথে জড়িত ছিল। এছাড়া গ্রেফতারকৃত শেখ আসাদুজ্জামান মিঠুনের বিরুদ্ধে হত্যার চেষ্টা চুরি প্রতারণার একাধিক মামলা রয়েছে। মোহাম্মদ টিপু হাওলাদের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে এবং মোহাম্মদ ইনামুল হক ইমন এর বিরুদ্ধেসামারিট্ররাইলের তথ্য পাওয়া গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনানুপ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
জেলা প্রতিনিধি