সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

অপহরণ ও মাদকমুক্ত টেকনাফের দাবিতে হ্নীলায় শিক্ষার্থীদের নিরাপদ আন্দোলন

মাল্টিমিডিয়া রিপোর্টার মাল্টিমিডিয়া রিপোর্টার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৩ pm
অপহরণ ও মাদকমুক্ত টেকনাফের দাবিতে হ্নীলায় শিক্ষার্থীদের নিরাপদ আন্দোলন

মোহাম্মদ কায়সার উদ্দিন 
টেকনাফ 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অপহরণ ও মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে শিক্ষার্থীরা সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। হ্নীলা আলফালাহ একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিরাপদ সীমান্ত নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, অপহরণমুক্ত ও নিরাপদ টেকনাফ চাই। সচেতন হই, নিরাপদ টেকনাফ গড়ি।

শিক্ষার্থীরা বলেন, একটি শিক্ষার্থী শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির ভবিষ্যৎ। তারা নিরাপদে শিক্ষা গ্রহণ করতে না পারলে সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। তাই সীমান্ত এলাকায় অপহরণ, মাদক পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা বাঁচতে চাই। অপহরণ ও মাদকমুক্ত টেকনাফ চাই। নিরাপদ সীমান্ত আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।

তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সীমান্তে নিরাপত্তা জোরদার, অপহরণ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করার আহ্বান জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!