সোমবার, ২৭ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নরসিংদীর শিবপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই মিষ্টি ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৪ pm
নরসিংদীর শিবপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই মিষ্টি ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা

মোঃএমরুল ইসলাম 
নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফের (ইটাখোলা) বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই মিষ্টি ব্যবসায়ীকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. 
মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, ভোক্তাদের কাছে কম ওজনের পণ্য সরবরাহের উদ্দেশ্যে বেশি ওজনের মিষ্টির কার্টন সংরক্ষণ করা হয়েছে। এছাড়া মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন এবং বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগও পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুইজন মিষ্টি ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মো.শাহ্ নেওয়াজ ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের সদস্যবৃন্দ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়,জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!