বুধবার, ২২ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটে নদীতে নিখোঁজের দুই দিন পর শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে শোক।

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৬ pm
কাজিরহাটে নদীতে নিখোঁজের দুই দিন পর শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে শোক।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশাল জেলার কাজিরহাট থানার ভাষানচর এলাকার নদীর পাড় ভেঙে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।নিখোঁজ হওয়ার দুই দিন পর মঙ্গলবার  (২১ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে কীর্তনখোলা নদীর বেলতলা এলাকা থেকে বরিশাল সদর নৌ পুলিশ তার মরদেহ উদ্ধার করে।স্থানীয়দের ভাষ্য, নদীর পাড় ভেঙে পানিতে পড়ে যাওয়ার পর থেকেই শিশুটিকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালানো হয়। তবে দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে তার মরদেহ উদ্ধার করা হয়।শিশু আব্দুল্লাহর মৃত্যুর খবরে কাজিরহাট থানার ভাষানচরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও নৌ পুলিশের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!