বুধবার, ২২ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পাবনায় মাদ্রাসার এতিম ছাত্রকে নির্মম ভাবে মারধোরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৮ am
পাবনায় মাদ্রাসার এতিম ছাত্রকে নির্মম ভাবে মারধোরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি ফজলুল কবির 
‎পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুর গ্রামে এক এতিম ছাত্রকে নির্মমভাবে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে সোহান নামে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, পিরপুর গ্রামের একটি মাদ্রাসায় পড়াশোনা করা এক এতিম ছাত্রকে কোনো এক বিষয়কে কেন্দ্র করে শিক্ষক সোহান মারধর করেন। এতে ওই ছাত্র আহত হয়। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী ওই শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
‎পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক সোহানকে উদ্ধার করে হেফাজতে নেয়। তিনি পিরপুর গ্রামের বালা বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।
‎এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেএ টিভি কে জানান, শিক্ষক সোহানকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎তবে ওই এতিম ছাত্রকে মারধরের কারণ এবং তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!