বুধবার, ২২ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মালয়েশিয়া চার লাখ কর্মী পাঠিয়ে ২৪ হাজার কোটি টাকার বাণিজ্য ক‌রে‌ছে উনার।

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫০ pm
মালয়েশিয়া চার লাখ কর্মী পাঠিয়ে ২৪ হাজার কোটি টাকার বাণিজ্য ক‌রে‌ছে উনার।
kamal

 
অনলাইন: ২১ জুলাই ২০২৬
আউযু‌বিল্লাহ, বিস‌মিল্লাহ ও মহান আল্লাহ তা'লার নাম স্মরণ করা ছাড়া কোন বক্তব‌্য শুরুই কর‌তেন না সা‌বেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল। বক্ত‌ব্যের মা‌ঝেও নানা সম‌য়ে কোরআন হা‌দি‌সের নানা আয়াত ও বাণীর উ‌ল্লেখ কর‌তেন। নি‌জে‌কে সততার পরাকাষ্ঠা হি‌সেবে উপস্থাপ‌ন করার চেষ্টা কর‌তেন।
ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা ক‌মি‌টির সভা শেষে প্রশ্ন মনপূতঃ না হওয়া ও অর্থ মন্ত্রণাল‌য়ে নিজ কার্যাল‌য়ে দি‌নের পর দিন অনুপ‌স্থি‌তির বিষ‌য়ে রি‌পোর্ট করা হ‌লে আমা‌কে ও প্রথম আ‌লো‌র এক সাংবা‌দিক‌কে অ‌ভিশাপ দি‌য়ে‌ছি‌লেন তি‌নি।
এই মহান ব‌্যক্ত‌ি হা‌সিনার অন‌্যান‌্য মন্ত্রী ও এম‌পি‌দের নি‌য়ে গ‌ড়ে তু‌লে‌ছি‌লেন সি‌ন্ডি‌কেট। তা‌দের‌ লোভ ও লালসার শিকার হ‌য়ে‌ছে মাল‌য়ে‌শিয়াগামী লা‌খ লাখ গরীব শ্রমিক। ১ লাখ বা তার ও কম খর‌চের প‌রিব‌র্তে তারা বাধ‌্য হ‌য়ে‌ছে ৪ থে‌কে ৫ লাখ টাকা খরচ কর‌তে।
মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে গঠিত চক্রে ঢুকে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত আওয়ামী লীগের চার সাবেক এম‌পির এজেন্সিসহ মোট ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স গতকাল রোববার বাতিল করেছে সরকার।
কর্মী পাঠাতে সরকার নির্ধারিত সর্বোচ্চ খরচ ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। কিন্তু মালয়েশিয়া যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন ৫ লাখ ৪৪ হাজার টাকা। দেড় বছরে সাড়ে চার লাখের মতো কর্মী পাঠিয়ে ২৪ হাজার কোটি টাকার বাণিজ্য ক‌রে‌ছে এই রক্ত‌চোষা হা‌য়েনা গু‌লো।

Syful Islam's Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!