মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নাচোলে র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা মধ্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০৭ pm
নাচোলে র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা মধ্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

​অভিজিত শীল, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​মঙ্গলবার (২১ জুলাই  সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

​দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা  প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাস।

​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক বিষয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান—সোনাইচণ্ডী উচ্চ বিদ্যালয়, খুরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা ও সহকারী প্রোগ্রামার সোহেল রানা।

​চূড়ান্ত প্রতিযোগিতায় মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সোনাইচণ্ডী উচ্চ বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোনাইচণ্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।

​বক্তারা দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং একটি জবাবদিহি মূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এক যোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

২১ জুলাই ২০২৬ইং

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!