বুধবার, ২২ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁর ধামইরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৫ am
নওগাঁর ধামইরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেপ্তার
ছবি : জেএ টিভি

নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ধামইরহাট থানার ৫ নম্বর আড়ানগর ইউনিয়নের লক্ষণপাড়া (উত্তরপাড়া) গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে পলাতক আসামি মো. আবুল হোসেন (৪৫) এর বাড়িতে তল্লাশি চালিয়ে মোছা. ফেরদৌস ওরফে ফেরদৌসি (৪৪)-কে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং মো. আবুল হোসেনের স্ত্রী।

ধামইরহাট থানা পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!