বুধবার, ২২ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হোটেল কক্ষে ধরা পড়লেই দ্বিতীয় স্ত্রী! ইসলাম কোথায়? ১৮?৭৬?

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১২ pm
হোটেল কক্ষে ধরা পড়লেই দ্বিতীয় স্ত্রী! ইসলাম কোথায়? ১৮?৭৬?
jamat

অনলাইন: ২১ জুলাই ২০২৬,

হোটেল কক্ষে ধরা পড়লেইদ্বিতীয় স্ত্রী!
ইসলামিক রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত জীবন এবং নৈতিকতার এই ‘কেচ্ছা-কাহিনী’ দিন দিন যেন এক নিয়মিত তামাশায় পরিণত হয়েছে।
সমাজে যারা প্রতিনিয়ত উচ্চ নৈতিকতা, পর্দার বিধান আর ধর্মীয় অনুশাসনের সবক দেন, ক্যামেরার সামনে বা বন্ধ দরজার ওপাশে ধরা পড়লেই তাদের সুর রাতারাতি বদলে যায়।
তখন সব অপরাধ, সব নৈতিক স্খলন মুহূর্তের মধ্যে 'দ্বিতীয় স্ত্রী'র মোড়কে হালাল করার মরিয়া চেষ্টা চলে।
কয়েক বছর আগে আমরা দেখেছিলাম মাওলানা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড। নারীসহ অবরুদ্ধ হওয়ার পর বুক ফুলিয়ে দাবি করলেন তিনি তার দ্বিতীয় স্ত্রী। অথচ পরে জানা গেল, নিজের প্রথম স্ত্রীর কাছেই তিনি সেই নারীর পরিচয় গোপন রেখেছিলেন।
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, তবে এবার আরও ভয়ংকর রূপে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও বর্তমান এমপি গাজী নজরুল ইসলামের গোপন ভিডিও ফাঁসের পর প্রথমে দলবল নিয়ে প্রচার করা হলো—এটি নাকি এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ফেক ভিডিও!
কিন্তু যখন একই কক্ষের আরও ভিডিও প্রমাণ সামনে এল, তখন সেই পুরনো ফর্মুলা—‘তিনি তার দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রীর সম্মতিতেই বিয়ে হয়েছে।’
সবচেয়ে লজ্জাজনক এবং ভয়াবহ বিষয় হলো তরুণীর বয়স। যে মেয়েটি এই ২০২৬ সালে এসে বিজ্ঞান বিভাগ থেকে মাত্র এসএসসি পরীক্ষা দিল, যার বয়স জীবনবৃত্তান্ত অনুযায়ী মাত্র ১৮ বছর ২ মাস, তার সাথে একজন প্রবীণ সংসদ সদস্যের এই গোপন অধ্যায়কে কীভাবে জাস্টিফাই করা যায়?
যে মেয়েটি নিজের বায়োডাটায় নিজেকে 'অবিবাহিত' উল্লেখ করে এমপির জোর সুপারিশ নিয়ে ঘুরছিল, সে হঠাৎ করে কখন এবং কীভাবে পর্দার আড়ালের দ্বিতীয় স্ত্রী হয়ে গেল, সেই রহস্যের জবাব দেবে কে?
সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে যারা রাজনীতি করেন, তাদের এই দ্বিমুখী নীতি আর কতদিন চলবে?
ক্যামেরার সামনে ধরা না পড়লে কি এই ‘দ্বিতীয় স্ত্রী’র গল্পগুলো কোনোদিন আলোর মুখ দেখত?
ধর্মের দোহাই দিয়ে নিজেদের ব্যক্তিগত লালসা ঢাকবার এই অদ্ভুত সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। জবাবদিহিতা শুধু সাধারণ মানুষের জন্য নয়, এই তথাকথিত হুজুর আর নেতাদের জন্যও সমান হওয়া উচিত।

Helal জামায়াতের এমপি সাহেব মনে হয় এবার আর শেষ রক্ষা পাচ্ছেন না! নৈতিকতা আর চরম নৈতিক স্খলনের যে জালে তিনি ফেঁসে যাচ্ছেন, সেখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই।

হোটেল কক্ষের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে ভাইরাল হওয়ার পর এমপি সাহেব আর তার দলের লোকেরা খুব চটজলদি দাবি করে বসলেন—‘আরে, এটা তো ওনার দ্বিতীয় স্ত্রী!’
কিন্তু ঘটনার পর তরুণী মরিয়ম খাতুনের আসল বায়োডাটা বা জীবনবৃত্তান্ত সামনে আসতেই এই সস্তা মিথ্যার বেলুন এক সেকেন্ডে ফেটে গেছে!
এই একটিমাত্র কাগজের দলিল প্রমাণ করে দেয় যে, এমপি সাহেবের নৈতিক স্খলন হয়েছে। তিনি পরকীয়া করছেন। মেয়েটি অবিবাহিত ছিল।
বয়স মাত্র ১৮? যেখানে এমপি সাহেবের বয়স ৭৬?
গাজী নজরুল ইসলামের সঠিক জন্ম তারিখ হলো ১ মে ১৯৫০। ২০২৬ সালের বর্তমান সময় অনুযায়ী তার বর্তমান বয়স ৭৬ বছর ২ মাস।
লজ্জা তো তখন আরও বেশি লাগে, যখন দেখা যায় বায়োডাটা অনুযায়ী মেয়েটি এই ২০২৬ সালে এসে বিজ্ঞান বিভাগ থেকে মাত্র এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এবং তার বর্তমান বয়স মাত্র ১৮ বছর ২ মাস!
যে মেয়েটি এসএসসি পরীক্ষা দিয়ে নিজের ক্যারিয়ার গড়তে এমপির দরবারে সুপারিশের জন্য এলো, তাকে রাতারাতি পর্দার আড়ালের ‘দ্বিতীয় স্ত্রী’ বানিয়ে দেয়া কি নৈতিকতার চরম অবক্ষয় নয়?
এমপির নিজের হাতে সিল স্বাক্ষর মেরে সুপারিশ করা বায়োডাটায় পরিষ্কার এবং বড় অক্ষরে 'Unmarried' (অবিবাহিত) উল্লেখ করা আছে।
যদি তিনি এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ই হবেন, তবে নিজের জীবনবৃত্তান্তে বুক ফুলিয়ে ‘অবিবাহিত’ লেখার সাহস তিনি কোথায় পেলেন?
তামাশার চরম পর্যায় দেখুন! এই ‘অবিবাহিত’ লেখা কাগজের বাম পাশে সবুজ কালিতে জ্বলজ্বল করছে খোদ সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সাহেবের নিজের অফিশিয়াল সিল, স্বাক্ষর এবং জোর সুপারিশ!
যদি বায়োডাটার দেওয়া 'অবিবাহিত' তথ্যটিই ১০০ ভাগ সত্য হয়, তবে আজ সিসিটিভি ফুটেজে নোংরামি হাতেনাতে ধরা পড়ার পর কোন শরীয়ত মোতাবেক তাকে রাতারাতি ‘দ্বিতীয় স্ত্রী’র পবিত্র তকমা দিয়ে হালাল করার চেষ্টা করছেন?
প্রথমে সস্তা অজুহাত দেয়া হলো—ভিডিওটি নাকি ‘এআই (AI) দিয়ে তৈরি ফেক ভিডিও’! কিন্তু যখন একের পর এক সিসিটিভি ফুটেজ আর এই অকাট্য বায়োডাটা সামনে এসে এমপির চরিত্রকে নগ্ন করে দিল, তখন তড়িঘড়ি করে নামানো হলো ‘দ্বিতীয় স্ত্রী’র পুরনো ক্যাপসুল!

Helal Uddin's Post

 মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল কতৃপক্ষ দায়ী নন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!