শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নাচোলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,

নাচোলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,
Google পছন্দে যোগ করুন

অভিজিত শীল, ​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অ্যাডহক কমিটি গঠন, নামফলক উন্মোচন, সম্মাননা ক্রেস্ট বিতরণ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর করা হয়।

​শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি এম. মজিদুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সুচী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুসলেহুদ্দীন, সহসভাপতি তৌফিকুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদ।

​আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নতুন অ্যাডহক কমিটি গঠন ও নামফলক উন্মোচনের পর আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর করা হয়।

Link Copied