শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

পঞ্চগড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
Google পছন্দে যোগ করুন

নিতিশ চন্দ্র বর্মন

​পঞ্চগড় প্রতিনিধি:​পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।​এর আগে বুধবার রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খগেশ্বর রায়কে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত খগেশ্বর রায় দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকার বাসিন্দা। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে শিশুটি নিজ বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। ওই সময় তার বাবা, মা ও ভাই বাড়িতে উপস্থিত ছিলেন না। আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগ নিয়ে প্রতিবেশী খগেশ্বর রায় শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ধস্তাধস্তির শব্দ শুনে এক প্রতিবেশ নারী ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে খগেশ্বর পালিয়ে যান। পরে ওই নারী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।​ঘটনার পর বুধবার রাতেই পরিবারের লোকজন শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে তার স্বাস্থ্য পরীক্ষা (ডাক্তারি পরীক্ষা) সম্পন্ন হয়।

​দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার পর রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। আইন অনুযায়ী আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Link Copied