শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দীর্ঘ যাচাই-বাছাই শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন পেল ইউসুকা ফাউন্ডেশন

দীর্ঘ যাচাই-বাছাই শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন পেল ইউসুকা ফাউন্ডেশন
Google পছন্দে যোগ করুন

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

দীর্ঘ দেড় বছর ধরে যাচাই-বাছাই ও সরেজমিন তদন্ত শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন পেয়েছে ইউসুকা ফাউন্ডেশন।

ফাউন্ডেশনটির সকল তথ্য ও কার্যক্রম বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ফাউন্ডেশনটিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ইউসুকা ফাউন্ডেশনের প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।

দীর্ঘদিনের যাচাই-বাছাই শেষে সরকারি স্বীকৃতি ও নিবন্ধন সনদ পাওয়ায় ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, এ নিবন্ধনের মাধ্যমে ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।

Link Copied