শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মনোহরদীতে খিদিরপুর ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতার ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

মনোহরদীতে খিদিরপুর ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতার ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
Google পছন্দে যোগ করুন

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি মাহামুদুল হাসান।

পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টার, খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাকিউল ইসলাম প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষা বিস্তারে এ.এম. আনোয়ার হোসেনের বিশেষ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Link Copied